মালদা

মালদা মেডিক্যাল কলেজ চত্বরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাফাই অভিযান

মালদা মেডিক্যাল কলেজ চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বৃহস্পতিবার সাফাই অভিযান চালাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিটের ছাত্র-ছাত্রীরা। 

        উল্লেখ্য বেশ কিছু দিন আগে মালদা জেলা সফরে এসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জেলাবাসীর কাছে আবেদন জানান। আর মুখ্যমন্ত্রীর এই ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিটের ছাত্র-ছাত্রীরা। এদিন সকালে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরের বিভিন্ন এলাকা এই সাফাই অভিযানটি চালান হয়। সকল ছাত্র-ছাত্রীরা ঝাড়ু হাতে নোংরা আবর্জনা পরিষ্কার করেন। এদিনের এই সাফাই অভিযানে হাজির ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন। 

        এবিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বৌগত সেন জানান, মুখ্যমন্ত্রীর আহ্বানে তারা সাড়া দিয়ে এই সাফাই অভিযানে নেমেছেন। সেই সঙ্গে তিনি পরীক্ষা চলা কালীন সাফাই অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত ছাত্র ছাত্রীদের ধন্যবাদ জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে

https://www.youtube.com/embed/CEF_XiiyBKA